শীতকন্যে, বুঝিস কি তুই গরিব মেয়ের ব্যথা? পাতলা জামা সঙ্গী যে তার ,রাতে ছেঁড়া কাঁথা তোর পরশে জড়সড় ঠকঠকিয়ে কাঁপে এমন সাজা দিস কেন তুই বিন দোষে বিন পাপে? জানিস তো তার খেলার বয়স, কপাল যে তার ফুটো গরম জামা দিস্ না যখন রোদ দিবি এক মুঠো, নলেন গুড় আর পিঠেপুলি বিলাস ঘরে ঘরে গরিব মেয়ের দিন কেটে যায় সর্দি-কাশি-জ্বরে বনভোজন আর মেলার মজায় সবাই যখন খুশি গরিব-বালা খাচ্ছে তখন হিমেল হাওয়ার ঘুষি তার তরে কি একটুও তোর নেই কো দয়া-মায়া গরম জামা আনবি সাথে ঢাকবে যে তার কায়া।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।